সৌদি আরব ওয়ার্ক ভিসা পেমেন্ট ও প্রসেস স্বচ্ছতা নীতিমালা

পাসপোর্ট জমাদান সংক্রান্ত নীতিমালা

WorldLink International সৌদি আরবের কাজের ভিসা প্রসেসে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরাপত্তা ও সরকারি নিয়ম মেনে সেবা প্রদান করে।

আমাদের লক্ষ্য — নিরাপদ, বৈধ ও ঝামেলামুক্ত ভাবে সৌদি আরবে কর্মসংস্থান নিশ্চিত করা।

সম্মানিত যাত্রী, পাসপোর্ট জমাদানের সময় কোন প্রকার অর্থ গ্রহণ করা হয় না। সকল পেমেন্ট নির্ধারিত ধাপে ও প্রসেস অনুযায়ী গ্রহণ করা হয়।

🔹 সৌদি ওয়ার্ক ভিসা প্রসেস ধাপসমূহ 🔹

--------------------------------------------------------------------------------------------------------------

১. মেডিকেল পরীক্ষা

সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে যাত্রীর নিজ খরচে মেডিকেল সম্পন্ন করতে হবে।

২️. মেডিকেল ফিট রিপোর্ট

মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পর সৌদি ভিসা প্রসেসের পরবর্তী ধাপ শুরু হবে।

৩. মুফা ও ফিঙ্গার প্রসেস

সৌদি ভিসা প্রসেসে প্রয়োজনীয় অনলাইন মুফা ও বায়োমেট্রিক (ফিঙ্গার) সম্পন্ন করা হবে।

৪. ভিসা ইস্যু

ভিসা অনুমোদিত হলে নির্ধারিত ম্যানপাওয়ার চার্জ প্রদান করতে হবে।

৫️. BMET ও ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স

Bureau of Manpower Employment and Training(BMET) রেজিস্ট্রেশন ও ম্যানপাওয়ার সম্পন্ন করা হবে।

৬️. টিকিট ইস্যু ও ফাইনাল ডকুমেন্ট

টিকিট ইস্যুর পর সকল অফিসিয়াল ডকুমেন্ট যাচাই ও হস্তান্তর করা হবে।

🔹পেমেন্ট প্রসেস🔹

1️⃣ মেডিকেল (যাত্রীর নিজ খরচে)
2️⃣ মেডিকেল ফিট রিপোর্ট আসার পর মুফা ও ফিঙ্গার হবে 

3️⃣ ফিঙ্গার সম্পন্ন হওয়ার পর: ৫০,০০০ টাকা
4️⃣ ভিসা প্রাপ্তির পর: ১,০০,০০০ টাকা (ম্যানপাওয়ার চার্জ)
5️⃣ ম্যানপাওয়ার সম্পন্ন হলে: আরও ৫০,০০০ টাকা
6️⃣ টিকিট ইস্যু হওয়ার পর: বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করে ডকুমেন্ট বুঝে নিতে হবে

🔹 যাত্রীর নিজ দায়িত্ব🔹

✔️ কনট্রাক মেডিকেল করানো (১৫,০০০ টাকা)
✔️ ফিঙ্গার ও সংশ্লিষ্ট সরকারি ফি পরিশোধ   (ফিঙ্গার খরচ-৬০০ টাকা যাত্রীর)

✔️ BMET রেজিস্ট্রেশন সংক্রান্ত সরকারি ফি পরিশোধ
✔️ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
✔️ নির্ধারিত সময়ে সকল কিস্তির টাকা পরিশোধ
✔️ বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ব্যক্তিগত কাগজপত্র প্রদান

✔️ টাকামুল (Takammul) সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে)

ℹ️ নোট:

BMET, ফিঙ্গার ফি, পুলিশ ক্লিয়ারেন্স, টাকামুল বা এডুকেশনাল সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) সরকারি ফি অনুযায়ী যাত্রীর নিজ দায়িত্বে পরিশোধযোগ্য।

🔹 WorldLink -এর দায়িত্ব🔹

✔️ ভিসা প্রসেসিং সম্পন্ন করা
✔️ মুফা ও ফিঙ্গার প্রসেসে সহযোগিতা
✔️ ম্যানপাওয়ার সম্পন্ন করা
✔️ টিকিট ইস্যু করা
✔️ সকল অফিসিয়াল ডকুমেন্ট যাচাই ও হস্তান্তর

ℹ️ ধন্যবাদান্তে ℹ️

WorldLink International

এডিট

1.0.1

আমাদের সেবার আওতাভুক্ত দেশসমূহ

WorldLink International নিম্নোক্ত দেশসমূহে বৈধ ও সরকারি নিয়ম অনুসারে ওয়ার্ক ভিসা প্রসেসিং সেবা প্রদান করে